ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১০:০৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১০:১৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সরবোচ্চ ২৩ জন মারা গেছেন। এরমধ্যে ৯ জন করোনা পজিটিভ ও বাকি ১৪ জন উপসর্গ্ নিয়ে মারা গেছেন। এরআগে, ২০ জুলাই হাসপাতালে সর্বোচ্চ ২১ জন রোগী মারা গিয়েছিলেন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের ছয় জন, নেত্রকোনার দুই এবং গাজীপুরের একজন রোগী রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনা ও টাঙ্গাইলের দুই জন করে এবং গাজীপুরের একজন রোগী মারা গেছেন। 

২৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৩টি নমুনা পরীক্ষায় ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে মোট ১২ হাজার ৮৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮১ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম