ভালো নেই নেত্রকোনার মিলন বয়াতি

আতাউর রহমান জুয়েল,ময়মনসিংহ
২৭ জুলাই ২০২১, ০৯:৩২আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৯:৩৫

করোনাকালে অভাব-অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন নেত্রকোনার বিশিষ্ট পালাকার মিলন বয়াতি। করোনা পরিস্থিতির আগে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে পারতেন। সম্মানি হিসেবে যা পেতেন তাই দিয়েই চলতো সংসার। এখন সেই পথও বন্ধ। এ অবস্থায় সম্প্রতি তিনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। গত ১৫ জুলাই রাত থেকে তার ডান হাত ও ডান পা অনুভূতিহীন হয়ে যায়। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি চিকিৎসাটাও চালিয়ে যেতে পারছেন না। 

জানা যায়, নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের ছেওপুর গ্রামে জন্ম মিলন বয়াতির। শৈশব থেকেই নেত্রকোনার বিভিন্ন গ্রামগঞ্জে গান বাজনা করে বেড়িয়েছেন তিনি। বর্তমানে অসুস্থতার কারণে তিনি কেন্দুয়ার নওপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছেন।

ভালো নেই নেত্রকোনার মিলন বয়াতি মিলন বয়াতি বিশেষ সুনামের সঙ্গে নেত্রকোনাসহ সারা দেশে পালা গানের নান্দনিক উপস্থাপনার মাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। সারা জীবন লোকসংস্কৃতির চর্চার মাধ্যমে বেঁচে থাকতে চান তিনি। কোনোকালেই অর্থের প্রতি ঝোঁক ছিল না এই শিল্পীর। নতুন গান বাঁধা ও পালা তৈরির মাধ্যমে নতুন সৃষ্টি নিয়ে মানুষের সামনে হাজির হতে পারাই ছিল তার চরম আনন্দ। 

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা জানান, এই গুণী শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারলে আবারও দুর্দান্ত দাপট নিয়ে মঞ্চে ফিরবেন। মানুষকে বিমোহিত করে নির্মল আনন্দে দেবেন। তার বর্তমান অসুস্থতা থেকে উত্তরণের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। সমাজের সক্ষম ও বিত্তশালী মানুষেরা যদি যার যার সামর্থ্য নিয়ে এই শিল্পীর পাশে দাঁড়ান, তাহলে আরও ভালো কিছু সৃষ্টি মাধ্যমে দেশের লোকসংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবেন মিলন বয়াতি, এমনটাই তাদের ধারণা। 

 মিলন বয়াতির অসুস্থতার খবর পেয়ে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। 

জেলা প্রশাসক বাংলা ট্রিবিউনকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মিলন বয়াতিকে চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই শিল্পী আরও অনেদকিন শিল্প-সংস্কৃতির জন্য কাজ করে যেতে পারবেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম