ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৯ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ০৯:৪৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৯:৪৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমেছে। সোমবার (২৬ জুলাই) হাসপাতালে সর্বোচ্চ ২৩ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। আজ ১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরমধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ও বাকি ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের তিন জন এবং নেত্রকোনা ও জামালপুরের একজন করে রোগী মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ছয় জন, জামালপুরের তিন, নেত্রকোনার দুই, গাজীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রোগী মারা গেছেন। 

১৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের  করোনা ইউনিটে ৪৩৮ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৭৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, একদিনে আরও ১৩০০টি নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৩ হাজার ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৯৯ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম