মৃত্যু বেড়েছে ময়মনসিংহ মেডিক্যালে

ময়মনসিংহ প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১০:২৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:২৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় নয় ও উপসর্গে ১২ জন মারা গেছেন। রবিবার (১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নুরজাহান (৬৫), আব্দুর রউফ (৬৫) মুক্তাগাছার সালমা (৪২), ত্রিশালের সুলতান (৭২), গৌরীপুরের মতিউর (৭০), গাজীপুরের শ্রীপুরের খোদেজা (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ (৫২) ও মধুপুরের আব্দুল হামিদ (৫২) ।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মোবারক (৭০), শিরিন (৫৫), হামিদা (৭০), নাজমা (৫০), নান্দাইলের আব্দুল জব্বার (৮০), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশালের লাভলী (৫৫), মুক্তাগাছার মাহফুজুল (৬৯), নুরজাহান (৮০), জামালপুরের সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জৈনুদ্দিন (৩৩)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫২৮
জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম