ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ৩০ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১০:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১১:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৬ ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। শুক্রবার (৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান। 

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), সালমা বেগম (৮০), ভালুকার হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল ইসলাম (৮৫), আছিয়া বেগম (১০০), নেত্রকোনার সাদেক হোসেন (৪৯), পুস্পা (৩০), মাহবুব (৬৫), পূর্বধলার আব্দুল করিম (৫৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৮৫), আটপাড়ার মাহমুদুল হাসান (৬৫), টাঙ্গাইলের সখিপুরের সানোয়ার হোসেন (৮৫), মধুপুরের সামাদ (৬৫), জামালপুরের আব্দুল মজিদ (৭০), হাজেরা খাতুন (৬০) ও গাজীপুরের শ্রীপুরের সিরাজুল (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের রহিমা বেগম (৭০), সাহাবুদ্দিন (৫৭), নান্দাইলের নজরুল (৭০), ফুলপুরের মুজিবুর (৬৫), তারাকান্দার হোসেন আলী (৫৫), নুরজাহান (৫৮), হালুয়াঘাটের সাইয়দ হোসেন (৭৯), জামালপুরের সরিষাবাড়ির মহেজা (৬৫), দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), নেত্রকোনার মদনের আছিয়া (৬৫), দুরগাপুরের আব্দুর রশিদ (৬৫), পূরবধলার সালেমা (৬৫), শেরপুরের ফিরোজা (৬৫) ও সুনামগঞ্জের জামালগঞ্জের সুধা রঞ্জন সরকার (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫২৫ জন ও আইসিইউতে ২৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৩। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৯ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম