‘পানিতে দাঁড়িয়ে কষ্ট হলেও টিকা পেলে স্বস্তি পাবো’

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ২০:৩২আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:৩৮

ময়মনসিংহ মহানগরীর ৩৩টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো গণটিকা কার্যক্রমে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। রবিবার (০৮ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে টিকা নিয়েছে নগরবাসী।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টা থেকে বৃষ্টির পানিতে মহানগরীর অলিগলিসহ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। সড়কে ডুবে থাকা পানির মধ্যেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেয় নগরবাসী।

টিকা নেওয়ার অপেক্ষায় চরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পানিতে লাইনে দাঁড়িয়ে থাকা গৃহবধূ কামরুন্নাহার বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। সংক্রমণ থেকে বাঁচতে টিকা নিতে এসেছি। পানির মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট পেলেও টিকা নিতে পারলে স্বস্তি পাবো। 

তার মতো অনেকেই পানিতে লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিয়েছেন। এদিকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম বন্ধ থাকলেও সিটি এলাকায় ওয়ার্ডগুলোতে টিকা দেওয়া হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে একদিন টিকা দেওয়ার পর গণটিকা বন্ধ করা হয়েছে। তবে সিটি এলাকায় ওয়ার্ডগুলোতে দ্বিতীয় দিনের মতো টিকা কার্যক্রম চলেছে। প্রতি ওয়ার্ডে ৬০০ জনকে মডার্নার টিকা দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম