বীর প্রতীক গাজী আব্দুস সালাম আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১১:৩৪আপডেট : ১২ আগস্ট ২০২১, ১১:৩৮

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূঁইয়া (বীর প্রতীক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাদ জোহর নান্দাইল চন্ডিপাশা হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রব জানান, বীর ‍মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ আগস্ট তাকে ঢাকার সিএমএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি আরও জানান, গাজী আব্দুস সালাম পাকিস্তান সরকারের আমলে নৌ বাহিনীতে চাকরিরত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের আগেই তিনি কৌশলে ঢাকায় চলে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পর দেশে ফিরে ১১ নম্বর সেক্টরের অধীনে একটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকা কামালপুরের বেশ কয়েকটি যুদ্ধে সাহসিকতার সাথে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর তাকে বীর প্রতীকে সম্মানিত করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম