পাগলার আরেক নাম জুয়ার থানা!

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ১৫:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৬:২০

পাগলায় জুয়ার আসর‘জুয়ায় এলাকাটা খাইলো। কত লোক যে ভিটা হারাইছে, তার হিসাব নাই।’ মঙ্গলবার এভাবেই কথাগুলো বললেন ময়মনসিংহের পাগলা থানার দত্তেরবাজার এলাকার হযরত আলী ও লোকমান হোসেন। তাদের কাছে জুয়ার আসরের কথা জানতে চাইলে ইশারা দিয়ে বলেন, ওখানে গেলে সব দেখতে পাবেন।
গফরগাঁও উপজেলার পাগলা থানার মাত্র আধা কিলোমিটার দূরে পাগলা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, প্রকাশ্যে জুয়ার আসর বসেছে। দিনে-রাতে এখানে চলছে আন্তঃজেলা জুয়ার আসর।
অভিযোগে জানা যায়, জুয়ার আসর থেকে পুলিশ প্রতিদিন নির্দিষ্ট হারে ‘তোলা’ (নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য প্রদত্ত অর্থ) আদায় করেন। সবচেয়ে বড় কথা হলো, শিশুদের সামনেই চলছে এইসব জুয়া খেলা। কোনও কোনও আসরে আবার জুয়াড়িরা বিভিন্ন কাজে জন্য ব্যবহার করছেন শিশুদের। বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির হয়েছে চরম অবনতি। প্রায় প্রতিরাতেই চুরি- ডাকাতি ও ছিনতাই হচ্ছে। জুয়ার কারণে বেড়েছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও।
পাগলা থানার ওসি মো. চান মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছে জুয়া খেলা সর্ম্পকে কোনও অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’
এলাকা ঘুরে আরও জানা যায়, বছর তিনেক হয় পাগলা থানা হয়েছে। গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে এ থানা। পুলিশের সঙ্গে যোগসাজসে প্রতিদিন কমপক্ষে ৮টি স্পটে জুয়ার আসর চলছে। এসব জুয়ার আসর থেকে পুলিশ বখরা আদায় করে। গত বছর শেউলি গ্রামে জুয়ার আসরে স্থানীয় লোকজন হামলা চালায়। এসময় একজন পুলিশ সদস্যকে জুয়ার আসর থেকে আটক করা হয়। এই এলাকাকে অনেকে জুয়ার থানা হিসেবে চেনে। সম্প্রতি নতুন ওসি চান মিয়া যোগদানের পর থেকেই জুয়ার আসরের সংখ্যা বেড়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ।

সরেজমিন পাগলা এলাকা ঘুরে দেখা গেছে এর ভয়াবহ চিত্র। জুয়ার চক্রটি কাইট খেলা ও থ্রি কার্ড জুয়ার আসর চালু করেছে। প্রতিদিনই এই আসরে শতাধিক যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ জুয়া খেলছে। এই এলাকার লোকজন ছাড়াও উপজেলার পাগলায় জুয়ার আসরঅন্যান্য এলাকাসহ  ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার নানা প্রান্ত থেকে জুয়াড়িরা আসেন জুয়া খেলতে। জুয়ায় নিঃস্ব হয়ে অবর্ণনীয় কষ্টে আছে অনেক পরিবার। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে ও সর্বস্ব হারিয়ে নিরুদ্দেশ হয়েছেন। গ্রামবাসীদের সঙ্গে আলাপকালে জানা যায়, জুয়ায় নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে দত্তেরবাজারের পাঁচুলী গ্রামের নুরুদ্দিন বেপারির ছেলে ব্যবসায়ী বাদল মিয়া, পাগলা বাজারের বাচ্চু ও কোনাপাড়ার হাবিবুর রহমানসহ  অনেকেই দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ।
এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরজ্জামান পিপিএম বেশ কয়েকবার ময়মনসিংহ জেলায় এসে পুলিশ বিভাগকে জুয়ার আসর বন্ধের নির্দেশ দিলেও পাগলা থানা পুলিশ এক্ষেত্রে বেপরোয়া।
ওসি চান মিয়া বলেন, ‘ভ্রাম্যমাণ জুয়ার আসর বন্ধ করা কঠিন।’

 

/জেবি/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম