‘খালেদা জিয়া এখনও দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ আগস্ট ২০২১, ২১:০০আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১:০০

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধশালী দেশের মর্যাদার জন্য কাজ করে চলেছেন। আর বেগম খালেদা জিয়া এখনও বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর। শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলার মাটিতে এ স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না।’

শুক্রবার (২০ আগস্ট) শেরপুর প্রেসক্লাবে আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার (দ্বিতীয় পর্যায়ের) চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব খালেদা জিয়া। তিনি এফডিসিতে এসেছিলেন নায়িকা হতে, অথচ জিয়াউর রহমানকে হত্যার পর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ বিদেশের মাটিতে বসে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানকে সরকার পতনের অপচেষ্টা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। খালেদা জিয়াকে বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নের নেশা থেকে বেরিয়ে আসার আহ্বানও করেন তিনি।

দেশে কোনও আইপি টিভির অনুমোদন নেই জানিয়ে ডা. মুরাদ হাসান বলেন, ‘অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এছাড়া যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত ছয় শতাধিক আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে শুরু হবে অনুমোদন প্রক্রিয়া। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান রয়েছে, যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে বাকিগুলো অনুমোদন পাবে।’

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৪৬ জন সাংবাদিকের প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট চার লাখ ৬০ হাজার টাকার চেকগুলো হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম