ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ০৯:৪৭আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৯:৪৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের আট জন করোনা পজিটিভ, বাকি ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন– ময়মনসিংহ সদরের একেএম শামসুল হক (৭০), বদিউজ্জামান (৭০), মনসুর (৪৮), মুক্তাগাছার হাবিবুর  রহমান (৫৫), ভালুকার নারগিস (৬৫), ত্রিশালের আসমা (৪০), জামালপুরের নুরজাহান (৬৫) ও শেরপুরের নালিতাবাড়ির সুরুজ্জামান (৮৫) ।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের ফাতেমা (৭০), ফুলবাড়িয়ার রাজ্জাক (৭০), হালুয়াঘাটের হালিম (৬০), নেত্রকোনার সেলিনা বেগম (৬০), সেলিনা আক্তার (৪৫) ও পূরবধলার সাবিত্রি রায় (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার কমে হয়েছে শতকরা ১৫.৪০। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৯৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম