ময়মনসিংহ মেডিক্যালে একদিনে ১৩ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১০:৩৯আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:২৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এরমধ্যে তিন জন ছিলেন করোনা পজিটিভ। বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

করোনায় মারা যাওয়া তিন জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সাত জন, নেত্রকোনার দুই ও টাঙ্গাইলের এক রোগী মারা গেছেন।  

১৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, হাসপাতালে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৩৬ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
 
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৭.৪৮ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮৭ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম