শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সড়কে ক্লাস

ময়মনসিংহ প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৬:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৩৬

শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহের টাউনহল মোড়ে সড়কের ওপর প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় ক্লাস নেন মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন। 

প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ক্লাস নেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নকীব।

তারা বলেন, অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষর্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার খুবই আন্তরিক। করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে উদ্যোগ নেবে শিক্ষা অধিদফতর। এর জন্য আন্দোলন করার কোনও প্রয়োজন নেই।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী