কলেজছাত্রীকে রাস্তায় কুপিয়ে ক্ষতবিক্ষত

জামালপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ২২:৩৪আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৩৭

ডিভোর্সের তিন বছর পর সাবেক স্ত্রীকে রাস্তায় ফিল্মি স্টাইলে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সাবেক স্বামী। সাবেক স্বামীর দাবি, স্ত্রীর পরকীয়ার জন্য ভেঙে গেছে সুখের সংসার।

গুরুতর আহত ছাত্রীকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত শাহিন আলমকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৮ আগস্ট) বিকালে জামালপুর পৌর শহরের তমালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা ও জামালপুর শহরের মুন নার্সিং হোমের নার্সিং বিভাগের ছাত্রীর সঙ্গে একই গ্রামের আবু জসিমের ছেলে শাহিন আলমের বিয়ে হয়েছিল। শাহিনের দাবি, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। এ নিয়ে তিন বছর আগে তাদের ডিভোর্স হয়।

ডিভোর্সের পরও শাহিন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকাল ৫টায় অটোরিকশা দিয়ে বাসায় ফিরছিলেন ছাত্রী। এ সময় তার ওপর হামলা চালায় শাহীন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, কলেজছাত্রী বাসায় ফিরছিলেন। সাবেক স্বামী রাস্তায় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান