ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৬:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৫৯

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বাজার ব্যবসায়ীসহ ক্রেতাদের ওপর আনসার সদস্যরা নির্যাতন চালানোর অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীসহ এলাকাবাসী। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কেশরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, সোমবার (৩০ আগস্ট) গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনে যাওয়ার সময় কেশরগঞ্জ বাজারের রাস্তায় যানজটে আটকা পড়েন ইউএনও আশরাফুল সিদ্দিক। এ সময় ইউএনও’র জিপ থেকে আনসার সদস্যরা নেমে বাজারের বেশ কিছু দোকানদার ও পথচারীর ওপর লাঠি চার্জ করে। এ ঘটনায় কেশরগঞ্জ বাজার মালিক সমিতি সদস্যরা ইউএনও’র ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আনসার সদস্যদের বেপরোয়া লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধনে করছেন। মানববন্ধনে এলাকাবাসীসহ প্রায় ২০০ ব্যবসায়ী অংশ নেন। আগামী সাত দিনের মধ্যে ইউএনও’র বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) আবদুল খালেক বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে ইউএনওর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার না হলে উপজেলা পরিষদের সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হবে এবং সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে।’

এ বিষয়ে ইউএনও আশরাফুল সিদ্দিক বলেন, ‘প্রতিনিয়ত আমরা যানজট নিরসনে কাজ করি। যারা এই ইস্যুটি তুলেছেন, তারা আমার প্রতিপক্ষ। প্রকৃতপক্ষে এরকম কোনও ঘটনা ঘটেনি।’

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম