ময়মনসিংহ মেডিক্যালে কমেছে মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। তবে ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। মৃতদের মধ্যে নেত্রকোনার দুই এবং শেরপুরের একজন রোগী রয়েছেন। 

এ নিয়ে গত এক মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৪১৯ জন মারা গেছেন। এরআগে, জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, করোনা ইউনিটে নতুন করে ১৩ জন ভর্তিসহ হাসপাতালে ১৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ রোগী।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৮ টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগী ২১ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৪৮ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম