আসল মোড়কে নকল শ্যাম্পু তৈরি করতো তারা

জামালপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭

জামালপুরের দেওয়ানগঞ্জে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ সাত জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

তারা হলেন- কুষ্টিয়া সদরের হরিপুর শালদাহ এলাকার নিজাম শেখের ছেলে মিজানুর রহমান রিপন (১৯), নিয়াজ উদ্দিনের ছেলে আকাশ ইসলাম (২০), হেদায়েত ইসলামের ছেলে মামুন ইসলাম (২১), মৃত রিজু আহম্মেদের ছেলে সাজিদ ইসলাম (২৫), হরিপুর ফরাজিপাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩২), হরিপুর নদীরকূল এলাকার খয়ের আলী খৈয়ের ছেলে বাবুল হোসেন ডাবলু ও যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার মৃত মুসলেম শেখের ছেলে মনির উদ্দিন (৫২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, উপজেলার চরভবসুর ঠুটাপাড়া এলাকায় ঝনুক খলিফার ছেলে ফুল মিয়ার একটি টিনের ঘর ভাড়া নিয়ে কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নকল প্রসাধনী মোড়কজাত করে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় ডিবি। এ সময় নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল সানসিল্ক, ডাব, পেনটিন ও ক্লিয়ার শ্যাম্পু, গৌরী ও বেটনোভেট স্কিন ফেয়ার ক্রিমসহ প্রায় দেড় লাখ টাকার নকল প্রসাধনী জব্দ এবং সাত জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

/এএম/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম