ময়মনসিংহ মেডিক্যালে একদিনে ৫ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪

ময়মনসিংহে করোনা সংক্রমণ কমে আসছে। পাশাপাশি কমছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গেছেন। করোনায় একজন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। 

করোনায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের তিন ও নেত্রকোনার একজন রোগী মারা গেছেন। 

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৬ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম