ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুই জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার পাঁচ জন এবং শেরপুরের একজন রোগী রয়েছে। এদের মধ্যে তিন জন মহিলা ও তিন জন পুরুষ।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিউতে আট জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ২২২ টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।









