সালমান শাহর স্মরণে ভক্তদের দোয়া-মিলাদ

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ভক্তরা। সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর নগরীর বলাশপুর আকন্দ বাড়ির মোড়ে  প্রয়াত এ নায়কের ভক্ত ওই এলাকার শাহ ইসমাঈল আকন্দ ও তার সহযোগীরা এই দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ সালমান শাহ’র ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়। 

আয়োজক শাহ ইসমাঈল আকন্দ বলেন, ‘সালমান শাহ শুধু আমার না, দেশের আপামর জনতার প্রিয় চিত্রনায়ক। তিনি মরেও আমাদের মাঝে বেঁচে আছেন। তাই তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই আমরা ভক্তরা দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দেশের ভক্তদের কাঁদিয়ে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক সালমান শাহ। তিনি মরেও বেঁচে আছেন সবার মাঝে। সালমানের মৃত্যুবার্ষিকীতে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা কোটি ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন নানা আয়োজনে।

ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু বাংলা ট্রিবিউনকে জানান, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ চিত্র জগতে এসে পুরো সিনেমার দৃশ্যপট পাল্টে দিয়েছিলেন। তার উপস্থিতিতে সিনেমা জগতে এসেছিল আধুনিকতার ছোঁয়া। নতুন প্রজন্ম খুব সহজেই তাকে ভালোবেসে ফেলেছিল। তার মৃত্যুতে ভক্তরা খুবই কষ্ট পেয়েছে। তাই ভক্তরা এখনও তার মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন এবং কর্মসূচি পালন করে আসছে।

/এফআর/
সম্পর্কিত
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিল আবারও পেছালো 
প্রতিবেদন আবারও পেছালোসালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালতে ভক্তদের অবস্থান
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের