জুয়ার টাকা নিয়ে বিরোধে কিশোর রুবেলকে হত্যা

জামালপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১

জামালপুরে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে (১৭) হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুই জনের মধ্যে সোহেল (১৯) নামে একজনকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আটক করেছে পিবিআই জামালপুর।

রুবেল মিয়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী এলাকার মো. নুরুল হকের ছেলে। সোহেলের বাড়ি উপজেলার পাইকুড়া নয়াপাড়া এলাকায়।

দুপুরে পিবিআইয়ের জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন জানান, জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, রুবেল, সোহেল ও সোহরাবসহ একটি চক্র ঝিনাইগাতীর পাইকুড়া বাজারে নিয়মিত আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতো। জুয়ার টাকা নিয়ে রুবেলের সঙ্গে সোহেল ও তার খালাতো ভাই সোহরাবের ঝগড়া হয়। এর জেরে চলতি বছরের ১৯ আগস্ট বিকালে সোহরাব ফোন করে রুবেলকে পাইকুড়া বাজারে আসতে বলে। 

ওইদিন সোহরাব, সোহেল ও রুবেল একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে মাছ ধরার কথা বলে কানি বিলে নিয়ে যাওয়ার পর সোহরাব ও সোহেল পিছন থেকে রুবেলকে ধরে কাদায় ফেলে দেয়। এ সময় সোহেল পিঠে বসে পড়ে এবং সোহরাব কাঁদায় মাথা চেপে ধরে রুবেলকে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, রুবেল মিয়া মাঝে মাঝেই পরিবারের কাউকে না জানিয়ে বাইরে বেড়াতে যেতো। এ কারণে ১৯ আগস্ট বাড়ি না ফিরলেও কেউ খোঁজ করেনি। কিন্তু ৪-৫ দিন চলে যাওয়ার পরও ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় গত ২৫ আগস্ট রুবেলের বাবা ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

গত ৬ সেপ্টেম্বর কানি বিল থেকে রুবেলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মামলাটি তদন্ত করে সোহেলকে আটক করে। এ সময় রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনটি সোহেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম