ময়মনসিংহে বেড়েছে শনাক্তের হার

ময়মনসিংহ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা ১১.২৩।

মারা যাওয়াদের একজন করোনায় এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় ময়মনসিংহের একজন এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহের এক ও জামালপুরের দুই জনের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, হাসপাতালে নতুন করে আট রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০৫ জন এবং আইসিইউতে ছয় রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা ১১.২৩। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৪৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭২ জন।

/টিটি/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম