বিকল ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাছবাহী পিকআপের ধাক্কায় তিন জন নিহত ও এক জন আহত হয়েছেন। শনিবার (২৫সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাছ ব্যবসায়ী গাছতলা গ্রামের রনি মিয়া(২৮) ও তার চাচাত ভাই জনি মিয়া (৩২) এবং পিকআপ চালক আবুচান(৩৩)। এসময় গাড়িতে থাকা অপর আরেক আরোহী আহত হন।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাতো ভাই জনি মিয়া মারা যান। গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত দুই জনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম