ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

ময়মনসিংহে কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ও হত্যার ঘটনায় দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. রাশেদ হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন।

নাহিদ ও সাগর নামে দুই যুবককে হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার রিশাদ ও স্বাধীন এদিন আদালতে এই জবানবন্দি দেন।

এর আগে মঙ্গলবার মামলার অপর তিন আসামি হাসান, মোহাম্মদ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির সময় দুই জনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দুই দিন পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম