চার শিক্ষার্থীসহ একই পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪

শেরপুরে চার শিক্ষার্থীসহ একই পরিবারের সাত সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের (২৯ সেপ্টেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আক্রান্তরা শেরপুর পৌরসভার শিবাবাড়ি মহল্লার বাসিন্দা। তাদের মধ্যে একজন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, একজন নবারুণ পাবলিক স্কুল ও একজন সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আরেকজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া আক্রান্তদের একজন সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মোবারক হোসেন বলেন, ওই পরিবারের করোনায় আক্রান্তরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) শেরপুরে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদরের ১২ জন, নালিতাবাড়ীতে দুই জন ও নকলা উপজেলায় একজন।

জেলা সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ জানান, করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম