ময়মনসিংহ মেডিক্যালে বেড়েছে মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১১:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:৪৪

দেশের বিভিন্ন হাসপাতাল করোনায় মৃত্যুহীন দিন পার করলেও বিপরীত চিত্র ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। এই হাসপাতালে এখনও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমে আসেনি। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মৃত্যু করোনায় মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। করোনা ইউনিটে ময়মনসিংহ ও নেত্রকোনার তিন জন করে এবং জামালপুরের দুই জন রোগী মারা গেছেন। এদের মধ্যে চার জন নারী ও চার জন পুরুষ রোগী রয়েছেন।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন রোগী ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ছয় জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম