নেত্রকোনায় ৫৩২ মণ্ডপে শেষ সময়ে ব্যস্ত শিল্পীরা

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১১:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:৫৪

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু আগামী ১১ অক্টোবর। আর বেশি সময় নেই। তাই নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। 

এদিকে পূজায় স্বাস্থ্যবিধি রক্ষায় তৎপর থাকবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা বজায়ে বদ্ধপরিকর প্রশাসন। 

প্রতিবছর নেত্রকোনায় সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে থাকে বর্ণিল আয়োজনে। পূজা উপলক্ষে পাহাড়-নদী-হাওরের জেলা নেত্রকোনাজুড়ে উৎসব উৎসব রব থাকে। এবারও জেলার দশটি উপজেলায় ৫৩২টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দেবী দুর্গার বাহন সিংহ, মহিষাসুর, দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূরের রঙের কাজ করছেন কারিগররা। 

১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী। এ বছর দেবীদুর্গা কৈলাস থেকে মর্ত্যলোকে আসছেন ঘোড়ায় চেপে।

ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

প্রতিমা তৈরির কারিগর সুভাষ পাল বলেন, গত বছর করোনার জন্য আমরা খুবই কষ্টে জীবনযাপন করেছি। এবার পূজা মণ্ডপ বেড়েছে। নেত্রকোনায় দশটি পূজার কাজ হাতে নিয়েছি। দিনরাত কাজ করছি। এখন চলছে রঙ আর তুলির কাজ। আশা করি, সময়মতো কাজ শেষ হয়ে যাবে।

জেলা পূজা উদযাপন কমটিরি সভাপতি মঙ্গল সাহা জানান, করোনার কারণে গতবার সীমিত পরিসরে পূজা উদযাপন হয়েছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে উদযাপন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজায় আনন্দ-উৎসবে অংশ নিতে সবাই দিন গুনছে।

জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বাংলা ট্রিবিউনকে জানান, এবারের পূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরপাতত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নির্বিঘ্ন ও নিশ্চিন্তে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা উদযাপন করতে পারবেন।

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের