শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ২০:০০আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২০:০০

সংখ্যালঘু বলতে কিছু নেই, যারা ধর্মকে ব্যবহার করে অপকর্ম লিপ্ত, তাদের সংখ্যালঘু বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, দক্ষিণ ফটিকছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাইফুদ্দীন আহমদ বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না। প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে, শান্তি ও মানবতার জয়গান। মানবতাকে অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করলেই ধরণিতে শান্তি অবধারিত। সমাজের অন্যায়, অবিচার, অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দলটির ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আবু তৈয়ব, মোজাম্মেল হক, মো. হাসান, মো. হাবিবউল্লাহ, মো. বাবুল মো. জোবায়েদ, কামাল উদ্দিন, নূরু উদ্দিন প্রমুখ।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
এবারের ‘ভোটযুদ্ধে’ নেই যেসব শীর্ষ নেতা, নেপথ্যের কারণ কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি