ময়মনসিংহে শূন্য শনাক্তের দিনে চার জনের মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১০:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১০:৫১

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন, নেত্রকোনার দুই ও টাঙ্গাইলের একজন রোগী রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ রোগী রয়েছেন। 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৮ জন মারা গেলেন। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে আট জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ টি নমুনা পরীক্ষায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২১৭ জন।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম