সেলুনে থাকছে বই, চুল কাটাতে এলেই পড়তে পারবেন

নীলফামারী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৮:১৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:১৮

জ্ঞান অর্জনে ও বই পাঠে সাধারণ মানুষকে উৎসাহিত করতে নীলফামারীর সৈয়দপুরের চারটি সেলুনে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেলুন মালিকদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন ও ইউএনও মো. শামীম হুসাইন।

মুজিববর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতরের অর্থায়নে পরীক্ষামূলক সারা দেশের ১০০টি সেলুন লাইব্রেরিতে বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সৈয়দপুরের চারটি সেলুন রয়েছে।

স্থানীয় সেতুবন্ধন পাঠাগারের ব্যবস্থাপনায় যেসব বই পাওয়া সেলুনগুলো হলো- শহরের তুলশীরাম স্কুল সড়কের বিসমিল্লাহ সেলুন, সৈয়দপুর প্লাজার এসি সেলুন, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের কৃষ্ণ সেলুন ও একই এলাকার শ্রী স্বপন চন্দ্র সেলুন।

১০ হাজার টাকা সমমূল্যের বইগুলোর মধ্যে আছে- বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য। সেলুনে চুল কাটাতে আসা মানুষদের অপেক্ষার সময়ে বই পড়ে জ্ঞান আহরণে অভ্যস্ত করে তুলতেই এ পরীক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেলুনগুলোতে বই রাখার র‍্যাক তৈরির জন্য আগে চার হাজার ২০০ টাকা করে দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষকে সচেতন করতে এ উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষকে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য জানাতে সেলুনগুলোকে লাইব্রেরি হিসেবে গড়ে তুলছে।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন‘
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন‘
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর