ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৯:১৪আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:১৪

ময়মনসিংহ মহানগরীর আকুয়া বাইপাস এলাকায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

কোতোয়ালি থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব-১৪ কার্যালয়ের সামনে  মুক্তাগাছাগামী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুই জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম