এক জেলায় ১০ মাসে সড়কে ঝরলো ১৩৬ প্রাণ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৫ অক্টোবর ২০২১, ১৬:০৬আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:০৬

চলতি বছরের জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৩৬ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ১৭৩ জন। 

এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রায়হানুল ইসলাম। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ময়মনসিংহ কার্যালয় কর্তৃক জুম অ্যাপে আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

রায়হানুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এবং ত্রিশাল হলো সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। ১০ মাসে ত্রিশালে ৩৯টি এবং ভালুকায় ২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে সুষ্ঠু ট্রাফিক এবং পরিকল্পিত সড়ক ব্যবস্থা জরুরি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা মোটর মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা অংশ নেন। 

আলোচনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হলে চালকের গতিসীমা নিয়ন্ত্রণ করা জরুরি। ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করার পাশাপাশি থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া সড়কে চলাচলকারী পথচারী এবং চালকদের সচেতন করতে হবে।

আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সড়ককে নিরাপদ রাখতে এবং দুর্ঘটনারোধে সবার সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ গত ১৬ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে এক পরিবারের চার জনসহ বাসের সাত যাত্রী নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এখনও প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম