বুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ০১:৫৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২:০৯

চলতি সেশনে বুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থী ময়মনসিংহ মহানগরীর বাঘমারা এলাকার চিত্ত করের কন্যা রিয়া কর (১৮) এর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পেরে রাগ ও ক্ষোভে রিয়া ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রিয়া করের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ ইন্সপেক্টর ফারুক হোসেন জানান, মহানগরীর বাঘামারা এলাকার ব্যবসায়ী চিত্ত করের কন্যা রিয়া কর এবার বুয়েটে ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়। মঙ্গলবার বিকেল ৪টার সময় ফলাফল বের হলে তাতে রিয়া কৃতকার্য হতে পারেনি। ফলাফল দেখে কাউকে কিছু না বলে নিজ কক্ষে চলে যায়। সন্ধ্যার দিকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনও সাড়া পায় না। একপর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে রিয়া।

পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিয়ার স্বজন ঐশী জানান, রিয়া কর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে বুয়েটে ভর্তির জন্য কোচিংয়ে লেখাপড়া করে আসছিল। ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়। তিনি আরও জানান, পরিবারের বাসায় অনেক লোক একসাথে থাকার কারণে পাশেই একটি রুম ভাড়া করে একা থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল রিয়া। তার মৃত্যুতে তার বাবা চিত্ত কর ও মা ভেঙ্গে পড়েছেন।

রিয়ার পিতা চিত্ত করের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানায়। বাঘমারায় তিনি দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন।

/এলকে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী