রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ০১:৩৪আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:৩৪

নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায়  ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন- বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আবদুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে সদর উপজেলার মোবারকপুর গ্রামের আমান্তু মিয়ার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৩৮)। বৃহস্পতিবার (২৮অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের সতরশ্রী গ্রামে পৌঁছালে ধাক্কা লেগে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত হাজেরা বেগম তার মেয়ে জ্যোৎস্না আক্তারের বাড়ি বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় মাকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে মা হাজেরা বেগম ও মেয়ে জ্যোৎস্না আক্তারের শরীরে ধাক্কা লেগে দুই জনই নিহত হন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়। 

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের  লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে সংবাদ জানানো হয়েছে। লাশ উদ্ধারের পর তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে