ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে চালকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১২:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:১৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মোশারফ হোসেন (২২) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। 

বুধবার (৩ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, ‌রাত ১১টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন মোশাররফ। দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের রাস্তায় আসলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

মোশারফের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বুধবার (৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম