ভেকু মেশিনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:১৪

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আহলেরটেক নামক স্থানে ভেকু মেশিনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের সাইফুল ইসলাম (৪০), শহর আলীর দুই ছেলে আমীর হোসেন (৫৫) ও কফিল উদ্দিন (৪৫)। তাদের মধ্যে কফিল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, ‘গফরগাঁও থেকে শ্রীপুর ফেরার পথে পাগলা এলাকার আহলেরটেক নামক স্থানে অটোরিকশাটি এলে রাস্তা নির্মাণের কাজ করা এস্কেভেটর ভেকু মেশিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই নাজির উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহতদের গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কফিল উদ্দিন মারা যান। অপর গুরুতর আহত অজ্ঞাত পুরুষকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।’

পাগলা থানার এসআই আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত দুই জনকে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম