সরকার নির্ধারণ করেছে ২১৬ টাকা, বাস মালিকরা নিচ্ছেন ২৭০

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৮ নভেম্বর ২০২১, ২১:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:৫৪

ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মুখে নতুন করে বাস ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৮০ পয়সা (আগে এক টাকা ৪২ পয়সা) নির্ধারণ করা হয়েছে। তবে ময়মনসিংহের বাস মালিকরা সেটিও মানছেন না। নির্দেশনা অমান্য করে প্রতি কিলোমিটারে যাত্রীর কাছ থেকে দুই টাকা ২৫ পয়সা করে আদায় করছেন তারা।

সোমবার (৮ নভেম্বর) সকাল থেকেই ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা, সৌখিন, আলম এশিয়াসহ সব পরিবহনেই ২৭০ টাকা ভাড়া নিতে দেখা গেছে। এ পথের দূরত্ব ১২০ কিলোমিটার। রবিবার (৭ নভেম্বর) নির্ধারিত ভাড়া অনুযায়ী ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নেওয়ার কথা ২১৬ টাকা। সেখানে বাস মালিকরা নিচ্ছেন ২৭০ টাকা। এতে প্রতি কিলোমিটারে যাত্রীদের ভাড়া পড়ছে দুই টাকা ২৫ পয়সা করে। ভাড়া বাড়ানোর আগে এ রুটে বাস ভাড়া ছিল ২২০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া এনা, সৌখিন পরিবহনের বাসে সিট সংখ্যা ৪০। লাক্সারিয়াস বাস হওয়ায় সমিতির মাধ্যমে বেশি ভাড়া নিতে হচ্ছে। ৫২ সিটের বাসে ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা নেওয়া হলে মালিকদের ক্ষতি হবে না। তবে ৪০ সিটের বাসে সরকার নির্ধারিত হারে ভাড়া নিলে মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণেই অতিরিক্ত ভাড়া আগে থেকেই নেওয়া হচ্ছিল।’

ময়মনসিংহ মোটর মালিক সমিতির কোচ বিভাগের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার বলেন, ‘সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা করে ভাড়া নেওয়া উচিত। অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সংসার খরচ বাড়বে এবং তারা ভোগান্তিতে পড়বে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত সরকার নির্ধারিত বাস ভাড়ার  গেজেট হাতে এসে পৌঁছায়নি। গেজেট পেলে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত হারে ভাড়া নিশ্চিত করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম