ম্যাজিস্ট্রেটের ওপর হামলা: নৌকার প্রার্থীসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা 

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ০৯:০২আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৯:০২

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আছিম পাটুলী ইউনিয়নের ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রের ওপর হামলার ঘটনায় নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় মামলা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে এসআই জ্যোতিষ চন্দ্র দেব বাদী হয়ে মামলা করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে নৌকার প্রার্থী এসএম সাইফুজ্জামানের নেতৃত্বে তার কয়েকশ' সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালায়। হামলার ঘটনায় সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে বলে জানান ওসি।

এদিকে নির্বাচনে আছিম পাটুলি ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস ১০ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এসএম সাইফুজ্জামান পেয়েছেন চার হাজার ১৩৬ ভোট।

মামলা দায়েরের বিষয়ে জানতে এসএম সাইফুজ্জামানের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়। 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম