নতুন শিক্ষাক্রমের কথা ভাবছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৬

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে এই সিলেবাস তৈরি করে কার্যকর করা হবে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। 

এ ছাড়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগসহ সব কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন উপমন্ত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রা‌র সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোজ্জাম্মেল হোসেন টুকু ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান। 

এর আগে বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা সাকির্ট হাউসে পৌঁছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন উপমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম