ঘর না পেয়ে চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী ভিক্ষুক পেলেন ৩৭৭ ভোট

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ০১:২১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:২১

সরকারি ঘর না পাওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালের দুই নম্বর বৈলর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ভিক্ষুক আবুল মুনসুর ফকির ৩৭৭ ভোট পেয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে ১০ হাজার ৮৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান শাহানশাহ। তাকে বিজয়ী ঘোষণা করেন ত্রিশাল উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ভিপি সোহেল পেয়েছেন পাঁচ হাজার ৪১৯ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান কবীর পেয়েছেন চার ১৩৯ ভোট। 

নির্বাচনের বিষয়ে নিজের অভিমত জানিয়ে ভিক্ষুক আবুল মুনসুর ফকির বলেন, আমি ভিক্ষুক মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলাম। ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে ৩৭৭ ভোট দিয়েছেন। এত ভোট পেয়ে আমি খুব খুশি। মৃত্যুর আগ পর্যন্ত সুখে-দুঃখে মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হতে পারি নাই তাতে কি হয়েছে, মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়ে তাদের পাশে সবসময় থাকবো। এই নির্বাচন ছিল আমার প্রতিবাদ।

এদিকে, ভিক্ষুক আবুল মুনসুর ফকির চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে ৩৭৭ ভোট পাওয়ায় এলাকার সাধারণ মানুষ খুশি হয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক