জন্ম নিবন্ধন সংশোধনের কথা বলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২২:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:৫৫

ময়মনসিংহের ফুলপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) জন্ম নিবন্ধনের সনদ দেওয়ার কথা বলে এক বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। এহসানুল হক উপজেলার চড়পাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগীর বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে এবং মা ওমান প্রবাসী। এতে ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করছে ওই ছাত্রী। গত ২১ নভেম্বর সকালে ওই ছাত্রী নিজের জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সঙ্গে দেখা করে। জন্ম নিবন্ধনের সনদ বাসায় আছে এমন কথা বলে এহসানুল হক তাকে মোটরসাইকেলে উঠতে বলে। সে মোটরসাইকেলে উঠলে নিজের বাসায় না নিয়ে কাউন্সিলর তাকে গোদারিয়া গ্রামের জনৈক সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসাসুল হক জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখলে এহসানুল হক দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে পৌর কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায়  থানায় মামলা দায়ের করে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি