‘মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে’

জামালপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শনিবার (০৪ ডিসেম্বর) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলাধীন ‘কামালপুর হানাদারমুক্ত দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, পাকিস্তান আর্মি হাঁটু গেড়ে মাথা নত করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। আজকে একশ্রেণির লোক মানবতার কথা বলে। কিন্তু ১৯৭১ সালে হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খোলেনি। 

ধনুয়া কামালপুর হাইস্কুল মাঠে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

সভায় স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম