জামালপুর পুলিশ সুপারের প্রত্যাহার চান সাংবাদিকরা

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:৩৭

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকরা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকরা একটি স্মারকলিপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের হাতে তুলে দেন।

জামালপুরে সার্কিট হাউসে স্মারকলিপি দেওয়ার সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের কোনও কর্মকর্তা-কর্মচারী সেবা দেওয়া ছাড়া জনগণের সঙ্গে অশোভন আচরণ করতে পারেন না।’ সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

পরে জেলায় কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন।

উল্লেখ, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের জানাতে ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে ‘পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি’
দেন।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম