স্বামীকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে দুজনই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত মানিক মন্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৫)। ভালুকায় পোশাক কারখানায় চাকরি করতেন তারা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে মোটরসাইকেলে নান্দাইলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এমদাদুল। বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিসের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নাগরিসের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এমদাদুলের লাশ ময়মনসিংহ মেডিক্যালের মর্গে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম