দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: পাঁচ জনের দুই দিনের রিমান্ড

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ২০:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:৪১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলো—শরীফ মিয়া (২০), মিজানুর রহমান (২২), আব্দুল হামিদ (১৯), মিয়া হোসেন (২০) ও রুকন মিয়া (২১)।

রবিবার (৯ জনুয়ারি) বিকালে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৪ এর বিচারক দেওয়ান মনিরুজ্জামান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সাত দিনের রিামান্ড আবেদন করে আদালতে পাঠায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত কথার বিষয়টি স্বীকার করেছে তারা। 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী এক কিশোরীর বাবা।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী