ময়মনসিংহ মেডিক্যালে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১০:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:৫৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ সদরের এক নারী করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া উপসর্গ নিয়ে যারা নেত্রকোনা ও জামালপুর সদরের দুই পুরুষ রোগী মারা গেছেন। 
 
তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৮জন এরমধ্যে আইসিইউতে চার জন চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০.২১। জেলায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৬৮৩ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৭২ জন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান