বাবার মৃত্যুর কথা শুনে প্রবাসী ছেলেরও মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১২:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪২

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি গাইরা গ্রামে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু হয়েছে।  স্থানীয়রা জানান, ছেলেটির বাবা আব্দুল জলিল আকন্দ (৭৫) ধর্মীয় মাহফিল শুনে শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে প্রথমে ফুলপুর পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী (২৫) বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন। রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রবিবার (২৩ জানুয়ারি) ভোরে মৃত ঘোষণা করেন।

আব্দুল জলিলের ছেলে জুলমত আলী সিঙ্গাপুর থেকে ১৮ দিন আগে বাড়িতে আসেন। শনিবার দুপুরে তার বাবা জুলমতের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন।

বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল মিয়া জানান, এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি