বিদ্রোহী প্রার্থী হয়ে ফুলপুর আ.লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ০৯:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৯:৩২

আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলপুরের নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১১ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কার হওয়া নেতাকর্মীদের রয়েছেন ছনধরা ইউনিয়নে মো. আব্দুস সালাম, রামভদ্রপুরের সাইফুল ইসলাম, ভাইটকান্দির নাজমুল ইসলাম রিপন ও একই এলাকার মো. শাহজাহান, ফুলপুর সদর ইউনিয়নের রেজাউল হক ফকির রাসেল ও সাইফুল ইসলাম, পয়ারী ইউনিয়নেরে মো. আব্দুল হাকিম, রুপশীর আমির উদ্দিন তালুকদার, বউলা ইউনিয়নের হামিদুল্লাহ খান মিন্টু, ফরিদ মিয়া ও খলিলুর রহমান শরীফ। 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলপুরের বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাব মতে দল থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান