নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে আরাফাত রহমান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত ওই এলাকার ফজলুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানায়, গত ৮ ফেব্রুয়ারি বিকাল থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পরিবারের একজন বাড়ির পূর্ব পাশের নতুন একটি পুকুর পাড়ে হাঁটছিলেন। এ সময় পুকুরে আরাফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে।

আরাফাতের বাবা ফজলুর রহমান জানান, ‘কে বা কার আমার ছেলেকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিয়েছে। আরাফাতকে হারিয়ে তার মা শয্যাশায়ী হয়ে পড়েছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী