ময়মনসিংহ বোর্ডের এক কলেজের কেউই পাস করেননি

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০১

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একটি কলেজও রয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফলের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষা বোর্ডের অধীনে জামালপুর জেলার বকশিগঞ্জের চন্দ্রবাজ রাশিদিয়া বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে দুই শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুই জনের মধ্যে কেউ পরীক্ষায় পাস করতে পারেননি।

এ বিষয়ে চন্দ্রবাজ রাশিদিয়া বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওই কলেজে শতভাগ ফেল করার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বাংলা ট্রিবিউনকে জানান, একটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। তবে সে প্রতিষ্ঠানটিতে মাত্র দুই জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল কেন খারাপ হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ২৭৫টি প্রতিষ্ঠানের ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫.৭১ শতাংশ। এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৮৭ জন। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম