উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ  

নেত্রকোনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০

 

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মুক্তিযোদ্ধাদের অসম্মান ও মুজিব বর্ষের ঘর বরাদ্দ নিয়ে সরকারের নানা সমালোচনার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবার বর্গের ব্যানারে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। 

পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে অসদাচরণের ফিরিস্তি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রব তালুকদার, আলকাছ উদ্দিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা বলেন চেয়ারম্যান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সরকারের বিরোধী কাজ করছেন। তার কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধীদের মতো। বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন চক্রান্তে লিপ্ত উপজেলা চেয়ারম্যান সুজন। তাই এই উপজেলা চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও বহিষ্কারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। 

মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আরও অভিযোগ করেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বিভিন্ন সময় দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা ধরণের কটূক্তি ও অসদাচরণের মাধ্যমে অপমানিত করেছেন। বর্তমান মুক্তিযুদ্ধের সরকার যেখানে মুক্তিযোদ্ধাদের যথাযথ শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে, সেখানে একজন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও বিভিন্ন সময় অসদাচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

লিখিত বক্তব্যে তিনি উপজেলা চেয়ারম্যানের আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে পদ থেকে অপসারণ ও উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতম আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

এ বিষয়ে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন মোবাইলফোনে বলেন, মুক্তিযোদ্ধারা আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ দিতে পারবেন না। এসব অভিযোগ অসত্য। বিষয়টিকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।  

/টিটি/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম